ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বিনোদন

‘শাকিরা ল’ নিয়ে মুসলিম নেতার সঙ্গে গায়িকার খুনসুটি, ভাইরাল মন্তব্য

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২: ১১
‘শাকিরা ল’ নিয়ে মুসলিম নেতার সঙ্গে গায়িকার খুনসুটি, ভাইরাল মন্তব্য
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধর্মীয় পরিচয় ও শরিয়াহ আইন নিয়ে বিতর্কের মধ্যে আলোচনায় এসেছেন মিশিগানের ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ। নির্বাচনি প্রচারণায় তাঁর ব্যবহৃত ‘শাকিরা ল’ শব্দবন্ধ নিয়ে এবার মজার মন্তব্য করেছেন পপ তারকা শাকিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে গায়িকার সেই মন্তব্য।

শরিয়াহ আইন নিয়ে রিপাবলিকান শিবিরের একাংশের সমালোচনার জবাবে নির্বাচনি প্রচারণায় ভিন্ন কৌশল নেন এল-সায়েদ। শরিয়াহ ও শাকিরা শব্দের উচ্চারণগত মিল কাজে লাগিয়ে তিনি ‘শাকিরা ল’ শব্দবন্ধ তৈরি করেন। এর ব্যাখ্যায় তিনি বলেন, এই আইনের একটাই বিধান—‘হিপস ডোন্ট লাই’, অর্থাৎ নিতম্ব কখনো মিথ্যা বলে না। এটি শাকিরার জনপ্রিয় গান ‘Hips Don't Lie’-এর প্রতি ইঙ্গিত।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ১৮ মিনিট আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এল-সায়েদের প্রচার দলের একটি পোস্টে মন্তব্য করেন শাকিরা। তিনি লেখেন, ‘Finally, a law my hips can agree with! Habibi, think you can get it through Congress?’

বাংলায় এর অর্থ, ‘অবশেষে এমন একটি আইন পেলাম, যার সঙ্গে আমার নিতম্বও একমত! হাবিবি, তুমি কি মনে করো কংগ্রেসে এটি পাস করাতে পারবে?’

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

আরবি শব্দ ‘হাবিবি’র অর্থ প্রিয় বা ভালোবাসার মানুষ। শাকিরার এই মন্তব্যে তাঁর জনপ্রিয় গান ‘Hips Don't Lie’-এর প্রসঙ্গ উঠে এসেছে। মজার ছলে করা মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬ বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ

‘শাকিরা ল’-এর শুরু গত ১৪ অক্টোবর প্রকাশিত এল-সায়েদের একটি প্রচারমূলক ভিডিও থেকে। সেখানে তিনি বলেন, কেউ কারও ওপর শরিয়াহ আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না। তবে ‘শাকিরা ল’ আছে, যার একমাত্র বিধান—নিতম্ব কখনো মিথ্যা বলে না। কথাটি বলার সময় ভিডিওতে তাঁকে কোমর দোলাতেও দেখা যায়।

আবদুল এল-সায়েদ মিশিগানের একজন চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা। মিসরীয় বংশোদ্ভূত এই ডেমোক্র্যাট রাজনীতিক ২০২৬ সালের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হন। তবে সিনেটর হিসেবে তাঁর দায়িত্ব শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে।

আরও পড়ুন

উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক ১৯ নভেম্বর ২০২৬ উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

নির্বাচনি প্রচারণায় এল-সায়েদের মুসলিম পরিচয়কে কেন্দ্র করে রিপাবলিকান শিবিরের একাংশ নানা অভিযোগ তোলে। বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চান—এমন দাবি প্রচার করা হয়।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্ট জানায়, ২০২২ সালের একটি বক্তব্যের অংশবিশেষ কেটে প্রচার করা হয়েছিল। ওই বক্তব্যে এল-সায়েদ যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন চালুর আহ্বান জানাননি; বরং ধর্মীয় স্বাধীনতা এবং রাষ্ট্র থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের পৃথক অবস্থানের পক্ষে কথা বলেছিলেন।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন