ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বিনোদন

পঞ্চায়েত ৫’-এর জন্য অপেক্ষা বাড়ল, নতুন মুক্তির সময় ২০২৭

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৩: ১৯
পঞ্চায়েত ৫’-এর জন্য অপেক্ষা বাড়ল, নতুন মুক্তির সময় ২০২৭
সংগৃহীত

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজনের জন্য দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। ২০২৬ সালে সিরিজটির নতুন সিজন মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। নির্মাতাদের পক্ষ থেকে মুক্তির সময় পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। ফলে ‘পঞ্চায়েত ৫’ দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২০২৭ সাল পর্যন্ত।

প্রথম সিজন থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রামের সহজ-সরল মানুষের জীবনযাপন, রাজনৈতিক টানাপোড়েন, প্রেম ও সম্পর্কের নানা গল্পে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তাই প্রতিটি নতুন সিজনের জন্যই অপেক্ষায় থাকেন সিরিজটির ভক্তরা।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ১৩ মিনিট আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

চতুর্থ সিজনের শেষে ফুলেরা গ্রামের রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যায়। মঞ্জুদেবী নির্বাচনে হেরে যাওয়ার পর গ্রামের নতুন প্রধান হন ক্রান্তিদেবী। এই পরিবর্তনের ফলে পরবর্তী সিজনে গ্রামের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এদিকে সিরিজের অন্যতম আকর্ষণ অভিষেক ত্রিপাঠী, যিনি দর্শকদের কাছে ‘সচিবজি’ নামে পরিচিত। চতুর্থ সিজনে তিনি ক্যাট (CAT) পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। পাশাপাশি অভিষেক ও রিঙ্কি একে অন্যের প্রতি নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেন।

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

রিঙ্কির অনুরোধে এমবিএ করতে যাওয়ার আগে আরও কয়েক মাস ফুলেরায় থাকার সিদ্ধান্ত নেন অভিষেক। ফলে পঞ্চম সিজনে তিনি শেষ পর্যন্ত ফুলেরা ছেড়ে এমবিএ করতে যান কি না, সেই প্রশ্নের উত্তরও মিলতে পারে।

তবে নতুন সিজনের নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো জানা যায়নি। আপাতত ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ‘পঞ্চায়েত’-এর দর্শকদের।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন