https://newsbdc.com/entertainment/mwm05th14a
স্ত্রীর সম্পর্ককে ঘিরে আলোচনার মধ্যেই ১ লাখ কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের তথ্য সামনে
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধান এবং চীনের সরকারি নথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কাং ওয়েইয়ের ডেটা সেন্টার ব্যবসার অন্যতম ভিত্তি সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ শুরু হয়। এতে সাংহাইয়ের একটি স্থানীয় সরকারি সংস্থার ১০ শতাংশ এবং কাংয়ের ব্যবসায়িক উদ্যোগ হেক্সি ক্যাপিটাল-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের ২৭ শতাংশ মালিকানা ছিল। বাকি ৬৩ শতাংশের মালিক ছিল সেঞ্চুরি হুয়াটং।
আরও পড়ুন
মা/রা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান ৫ ঘণ্টা আগে
২০২২ সালের শুরুতে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি করে সেঞ্চুরি লংটেং। এর আওতায় ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো ও কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এরপর চীনের বিভিন্ন অঞ্চলে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ সামনে আসে।
এসব প্রকল্পের মধ্যে উহু শহরের ৪৫০ কোটি ডলারের প্রকল্পটি ছিল অন্যতম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৬ হাজার ১৩৮ কোটি টাকা। প্রায় ৪১ লাখ বর্গফুট এলাকাজুড়ে আটটি ভবন নির্মাণ এবং ২৪ হাজার সার্ভার র্যাক স্থাপনের পরিকল্পনা ছিল এতে। চীনা সরকারের পক্ষ থেকে প্রকল্পটিতে বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত অন্তত একটি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছিল।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ২৩ নভেম্বর ২০২৬
এ ছাড়া ২০২৪ সালে সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি প্রকল্প নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬২ হাজার ৩৭৫ কোটি টাকা। শেনজেনেও সেঞ্চুরি লংটেং-সংশ্লিষ্ট আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের তথ্য পাওয়া গেছে।
এনভিডিয়ার চিপ সংগ্রহে অ্যালিসের ভূমিকা
স্বামীর ডেটা সেন্টার ব্যবসা চীনে বিস্তৃত হওয়ার সময় এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহে সক্রিয় ছিলেন অ্যালিস হুয়াং। তিনি মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
২০২৩ সালে এনভিডিয়ার উন্নত চিপের সরবরাহ নিশ্চিত করতে তৎপর হন অ্যালিস। ওই বছরের নভেম্বরের মধ্যে মেগাস্পিড এনভিডিয়াকে জানায়, চীনের বৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান আলিবাবা তাদের প্রধান গ্রাহক হবে। এরপর মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনারের স্বীকৃতি পায়। এর ফলে চিপ সংগ্রহে অগ্রাধিকার সুবিধা পায় প্রতিষ্ঠানটি।
একই মাসে মালিকানা পুনর্গঠনের কারণে মেগাস্পিডে অ্যালিসের নিবন্ধিত পরিচালকের দায়িত্বের অবসান ঘটে। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অব্যাহত ছিল। ২০২৩ সালের শেষ দিকে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয় এবং পরের বছর তাইপের কম্পিউটেক্স প্রযুক্তি সম্মেলনে তাঁদের একসঙ্গে দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মেগাস্পিডের সংগ্রহ করা এনভিডিয়ার কিছু চিপ পরে চীনে পাঠানো হয়েছিল। তবে এসব চিপ কাংয়ের ডেটা সেন্টারে পৌঁছেছিল কি না, তার নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, চীনা সরকার মেগাস্পিডকে চিপ সংগ্রহের নির্দেশ দিয়েছিল—এমন তথ্যও নেই।
আরও পড়ুন
বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬
২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কাং ও অ্যালিস যৌথভাবে সাংহাই ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি ডেটা সেন্টার প্রকল্পের জন্য বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব দেন। তিন বছরে বিনিয়োগের অর্থ তিন গুণ করার সম্ভাবনার কথাও তাঁরা তুলে ধরেন। চীনে এনভিডিয়ার চিপ সংগ্রহের সুযোগ রয়েছে বলেও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছিলেন তাঁরা।
তদন্তের মুখে মেগাস্পিড, আটক কাং
আরও পড়ুন
‘শাকিরা ল’ নিয়ে মুসলিম নেতার সঙ্গে গায়িকার খুনসুটি, ভাইরাল মন্তব্য ১৯ নভেম্বর ২০২৬
২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনাকাটায় মিথ্যা ঘোষণা দেওয়ার সন্দেহে সিঙ্গাপুরে মেগাস্পিড ও প্রতিষ্ঠানটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা অপরাধের পর্যাপ্ত প্রমাণ না পেলেও অ্যালিস হুয়াংকে সতর্ক করা হয় এবং সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হন কাং ওয়েই। পরে তিনি মুক্তি পান।
সব মিলিয়ে কাং ও অ্যালিসের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং এনভিডিয়ার চিপ সংগ্রহের বিষয়টি যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে। তবে কাংয়ের ডেটা সেন্টারগুলোতে মেগাস্পিডের সংগ্রহ করা চিপ ব্যবহারের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।