https://newsbdc.com/national/mwuexeyylo
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
আরও পড়ুন
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ২ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পদক দেওয়া হবে। সপ্তাহ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হচ্ছে মেলা ও প্রদর্শনী। এতে থাকবে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, গত চার মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনসহ বিভিন্ন দেশে ৩০৯ কোটি টাকার প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।