ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজার করার দাবি, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ ফ্রান্সে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন
বাংলাদেশ

ফ্রান্সে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০: ২২
ফ্রান্সে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালন
ফ্রান্সে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের একটি হলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজার করার দাবি, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ ১০ মিনিট আগে পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজার করার দাবি, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খাইরুজ্জামান মোল্লা। শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাহিনীর বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন। ফ্রান্সসহ বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে।

আরও পড়ুন

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৩ ঘণ্টা আগে স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান, স্বাধীনতার পর বাহিনীর গঠন ও বিকাশ এবং দেশ-বিদেশে বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের পাশাপাশি স্বাধীনতার পর বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন।

আরও পড়ুন

১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান ১২ ঘণ্টা আগে ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান

এ সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ফ্রান্সে জনমত গঠনে ফরাসি লেখক, রাজনীতিক ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎসর্গকারীদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা ১২ ঘণ্টা আগে পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা

রাষ্ট্রদূত বলেন, ওই আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

বক্তব্যে তিনি ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের বিষয়েও আলোকপাত করেন। প্রচলিত ও অপ্রচলিত বিভিন্ন হুমকি মোকাবিলায় বাহিনীকে আরও দক্ষ, প্রশিক্ষিত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ ঘণ্টা আগে মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ ছাড়া শিক্ষা বিস্তার, বিদ্যালয় প্রতিষ্ঠা, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার প্রসার এবং এসটিইএম বিষয়ে অধ্যয়নের সুযোগ তৈরিতে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রেও বাহিনীর ভূমিকা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের বাংলাদেশি বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন