https://newsbdc.com/sara-desh/mwth4jr9z8
রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হচ্ছে।
তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
শাহ আলী থানার ডিউটি অফিসার বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনও হতহত বা আটকের তথ্য জানা যায়নি।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ৭ ঘণ্টা আগে
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই পাশের চালক ও হেলপারকে মারপিট করছিল। পরে আমরা তাকে উদ্ধার করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।