ছবি ভিডিও মতামত
সর্বশেষ
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী
সারা দেশ

মুন্সীগঞ্জে তরুণ উদ্যোক্তাদের জন্য সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ ঋণ চালু

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৬: ৫৭
মুন্সীগঞ্জে তরুণ উদ্যোক্তাদের জন্য সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ ঋণ চালু
সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করেছে সিটি ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের দরবার শরিফ হলে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় সিটি ব্যাংকের বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১৬ মিনিট আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক শেখ আব্দুল কুদ্দুস।

আলোচনা সভায় ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য, ঋণ পাওয়ার যোগ্যতা, অর্থায়ন সুবিধা ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলা পর্যায়ে নির্বাচিত তরুণ উদ্যোক্তারা এই অর্থায়ন সুবিধা পাবেন। পাশাপাশি তাঁদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারসংযোগের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলায় লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে। উপজেলাগুলো হলো—আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁ, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদর। এ ছাড়া গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন