https://newsbdc.com/sara-desh/mwoh6qvt9w
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
পটুয়াখালীর দশমিনায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দশমিনা থানা পুলিশ।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১৬ মিনিট আগে
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন, উপজেলার কাটাখালী এলাকার হারুন আকনের ছেলে মো. আরিফ আকন (২৫), দশমিনা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত মনির হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (২৩) এবং গছানী এলাকার মোহাম্মদ আলী মৃধার ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সাইদুল (২৫)। তারা তিনজন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের সদস্য ও সক্রিয় কর্মী।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আরিফ আকন ও আরিফ হোসেন উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। অন্যদিকে, সাইফুল ইসলাম ওরফে সাইদুল বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর সহসভাপতি।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। এ ঘটনায় দশমিনা থানা-পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের নাম উল্লেখ না থাকলেও তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজনকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আগামীকাল আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।