ছবি ভিডিও মতামত
সর্বশেষ
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী
সারা দেশ

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৫: ৫১
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক
সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে উদ্ধার হওয়া আট ফুট লম্বা কুমিরের ঠাঁই হয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে কুমিরটিকে পার্কের নির্ধারিত বেষ্টনীতে রাখা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১৬ মিনিট আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

বন বিভাগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা (ভররঞ্জিপাড়া) গ্রামের একটি পুকুরে গত ১৭ নভেম্বর কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা প্রশাসনকে খবর দেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমির উদ্ধারে অভিযান শুরু করেন।

বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল জানান, এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর ইউনিয়নের তিনগাঁও গ্রামের একটি পুকুরে কুমিরটির দেখা পেয়েছিলেন স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেখানে অভিযান চালালেও কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায়। পরে সেটিকে শনাক্ত করতে না পারায় উদ্ধার অভিযান সফল হয়নি।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

প্রায় দুই মাস পর একই ইউনিয়নের তিনগাঁও থেকে প্রায় ২০০ মিটার দূরে পাতাকাটা গ্রামের পুকুরে কুমিরটি আবার দেখা যায়। বৃহস্পতিবার উদ্ধার অভিযানে জাল ছিঁড়ে বারবার বেরিয়ে যাওয়ায় বেগ পেতে হয় বন বিভাগের কর্মীদের। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে কুমিরটি জালে আটকা পড়ে। পরে সেটিকে উদ্ধার করা হয়।

ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, কুমিরটির দৈর্ঘ্য আট ফুট। দেশের সংরক্ষিত অঞ্চলে এ প্রজাতির কুমিরের সংখ্যা খুবই কম। পুকুরটির অবস্থান শীতলক্ষ্যা নদী থেকে বেশ দূরে হওয়ায় সেখানে কুমিরটি কীভাবে এলো, তা তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন

বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬ বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিরটিকে পার্কে এনে নির্ধারিত বেষ্টনীতে রাখা হয়েছে। সেখানে আগে থেকেই একটি স্ত্রী কুমির ছিল। নতুন আনা কুমিরটি পুরুষ। ফলে সেখানে কুমিরের প্রজননের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি।


সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন