ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
আইন-আদালত

অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২২: ৩৩
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট
সংগৃহীত

নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা এবং এজলাসের পুরো সময় বিচারিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচারক কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানানো হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচনা করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির আদেশক্রমে এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আরও পড়ুন

মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী ১৯ নভেম্বর ২০২৬ মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী

সার্কুলারে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিতি, এজলাসের নির্ধারিত সময়ের সর্বোচ্চ ব্যবহার এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে আগেও একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি অধস্তন আদালতের অনেক বিচারক যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন।

এতে আরও বলা হয়, সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে অনেকে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কর্মস্থল ছাড়ছেন। কেউ কেউ নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে এজলাসের সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এসব কারণে বিচারপ্রার্থীদের বিচারপ্রাপ্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

জুলাই হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে ১৯ নভেম্বর ২০২৬ জুলাই হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

সার্কুলারে বিচার বিভাগের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখা, মামলাজট কমানো এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণাঙ্গ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এতে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রতি তিনটি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো- প্রতিটি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে; যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করা যাবে না এবং সপ্তাহান্তের ছুটি শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগ দিতে বিলম্ব করা যাবে না।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, নতুন করে ইস্যুর এখতিয়ার নেই: চিফ প্রসিকিউটর ১০ নভেম্বর ২০২৬ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, নতুন করে ইস্যুর এখতিয়ার নেই: চিফ প্রসিকিউটর

এ ছাড়া, নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করতে হবে এবং এজলাসের পুরো সময় যথাযথভাবে ব্যবহার করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে বিচারিক কার্যক্রম শেষ করা যাবে না।

সুপ্রিম কোর্ট প্রশাসনের সার্কুলারে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য বা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তার আচরণ দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

তাহসিফ হ/ত্যা মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দীপ ৭ নভেম্বর ২০২৬ তাহসিফ হ/ত্যা মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দীপ



আইন-আদালত থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন