ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
আইন-আদালত

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, নতুন করে ইস্যুর এখতিয়ার নেই: চিফ প্রসিকিউটর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৩: ৩৪
শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, নতুন করে ইস্যুর এখতিয়ার নেই: চিফ প্রসিকিউটর
সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না—এমনটি নয়; আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী ১৯ নভেম্বর ২০২৬ মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী

চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হওয়ায় বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইন অনুযায়ী, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট ইস্যু করার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।

তিনি আরও বলেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে।

এদিকে, শেখ হাসিনার ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকার কার্যকর হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আরও পড়ুন

জুলাই হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে ১৯ নভেম্বর ২০২৬ জুলাই হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁর অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে—এমন বিধান সংবিধানে রয়েছে বলে তিনি দাবি করেন।

তথ্য উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনা পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি আইন প্রতিষ্ঠানের (ল ফার্ম) মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

আইন-আদালত থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন