ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬: ২৮
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক ঐক্য, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক করেন নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল।

বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এনসিপির পক্ষ থেকে এই ঐক্যের সঙ্গে সংস্কারকেও যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১০ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ধারাবাহিকভাবে ঘটেছে। বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ সম্ভব, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াই ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে এনসিপি।

তিনি আরও বলেন, আধিপত্যবাদ মোকাবিলায় জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি কোনো নির্দিষ্ট দলের লড়াই নয়; বরং জনগণের ঐক্য প্রয়োজন।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১২ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বৈঠকে গঙ্গা চুক্তির বিষয়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে আপসহীন থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি বলে জানান নাহিদ।

সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটি সংস্কারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানিয়েছে দলটি। এনসিপির এসব দাবি সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

ভারতের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশটির ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সীমান্তে বিজেপির সমাবেশে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক পরিসরে অপতথ্য ছড়ানোর বিষয়েও কথা বলেন তিনি। সংখ্যালঘু নির্যাতন নিয়েও ভারতের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক।

বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম ও গঙ্গা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অন্যদিকে, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন জানান, সরকার নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

মাহ্‌দী আমিন বলেন, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। নির্বাচিত সরকার রাজনৈতিক সহাবস্থানে আগ্রহী—এই বৈঠক তার প্রমাণ। দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি আলোচনায় এসেছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে ঐক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ১ ঘণ্টা আগে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও সুসংহত করতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলে জানান মাহ্‌দী আমিন। এনসিপির দাবির বিষয়ে তিনি বলেন, দলটি তাদের বক্তব্য তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন