ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬
বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ গোপালগঞ্জে তিন বাহিনীর প্রধান

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৫: ৫৭
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ গোপালগঞ্জে তিন বাহিনীর প্রধান
সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাঙচুর আর অগ্নিসংযোগের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তার সঙ্গে গেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকরাও।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে গোপালগঞ্জে পৌঁছান তারা।

আইজিপির সঙ্গে আছেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছড়াও আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদও রয়েছেন।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ৬ মিনিট আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সূত্র জানায়, পুলিশ মহাপরিদর্শক ও তিন বাহিনীর ডিজি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। এসময় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলোও পরিদর্শন করবেন তারা। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ সভায় অংশ নেয়ার কথা রয়েছে তাদের।

এদিকে, গত কয়েকদিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও কোন নতুন করে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ৮ মিনিট আগে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাত থেকেই বৃষ্টি হওয়ায় সকাল পর্যন্ত জেলার কোথায়ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুর করার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়া বাকি দোকানপাট বন্ধ রয়েছে।



বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন