ছবি ভিডিও মতামত
সর্বশেষ
মা/রা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার সন্ত্রাসীদের নিয়ে মানুষ কঠোর অবস্থানে রয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজার করার দাবি, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ ফ্রান্সে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট
বাংলাদেশ

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১: ৪০
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি
সংগৃহীত

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দেশে ফিরছেন। সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাঁদের প্রত্যাবাসন করা হয়।

জানা গেছে, ভূমধ্যসাগরে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে ওই ডিটেনশন সেন্টারে আটক ছিলেন তাঁরা। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক সকাল ৬টায় তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ১৮ মিনিট আগে স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এদিকে, আগামী ২৫ নভেম্বর ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন