https://newsbdc.com/national-capital/mwu9c9xvke
থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি ২ মিনিট আগে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে। তিনি ঝিনাইদহ-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।
আরও পড়ুন
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ৮ মিনিট আগে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আরও জানায়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বাসের আলমের যোগাযোগ ছিল। যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তার ভারতে যাতায়াতের তথ্যও রয়েছে। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।