https://newsbdc.com/education/mwuahiqzsw
ডিসেম্বরের ছুটিতে দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
আগামী ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও অন্যান্য ছুটি মিলিয়ে দীর্ঘ বিরতি পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিন ছুটি থাকবে।
ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ ডিসেম্বর থেকেই ছুটি শুরু হবে।
প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিনের ছুটি
আরও পড়ুন
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ২০ ঘণ্টা আগে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর (রোববার) থেকে। ছুটি চলবে ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিনের সরকারি ছুটি রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি থাকবে।
মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিন
শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। ছুটির আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেও টানা ১২ দিনের বিরতি মিলবে।
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
কলেজে ছুটি ১৮ দিন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজগুলোতে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি এবং পরে ১ ও ২ জানুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে টানা ১৮ দিনের ছুটি হবে।
আরও পড়ুন
ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬
মাদরাসায় ছুটি ১৫ দিন
সরকারি ও বেসরকারি মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৫ দিনের ছুটি থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছুটি প্রযোজ্য হবে স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার জন্য।
এদিকে, প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি যুক্ত করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দিতে পারে। সে ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি ভোগের সুযোগ পাবেন।
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।