ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬
শিক্ষা

রাকসুর তফসিল ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনেও আম্মারের নেতৃত্বে অবস্থান

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৭: ১৪
রাকসুর তফসিল ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনেও আম্মারের নেতৃত্বে অবস্থান


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান শুরু করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়ায় রাতভর সেখানেই অবস্থান করেন তারা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৩০ ঘণ্টা ধরে তাদের কর্মসূচি চলছিল।

আরও পড়ুন

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

মঙ্গলবার কর্মসূচি শুরুর প্রায় নয় ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমন্ত্রণে উপাচার্যের সম্মেলনকক্ষে বৈঠকে বসেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

বৈঠকে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও এখানে অনুষ্ঠিত হবে। এসব আয়োজন নিয়ে অধিকাংশ শিক্ষক ব্যস্ত সময় পার করছেন। সবকিছু বিবেচনায় নিয়ে এখনই রাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে প্রশাসন কখনোই রাকসু নির্বাচন বন্ধ রাখার কথা বলেনি।

আরও পড়ুন

ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬ ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর

তিনি আরও বলেন, সর্বশেষ রাকসু নির্বাচনে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। ওই ব্যয়ের হিসাবের সমন্বয় এখনো পাওয়া যায়নি। নির্দিষ্ট হিসাব হাতে পাওয়ার পর পরবর্তী নির্বাচনের কার্যক্রম শুরু হবে।

সিনেট অধিবেশন আহ্বানের বিষয়ে উপাচার্য জানান, এ প্রক্রিয়া চলছে। সিনেটে চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের মনোনীত সদস্যসহ কয়েকটি পদ শূন্য রয়েছে। কয়েকজন সদস্য মারা গেছেন। শূন্য পদগুলো পূরণ না করে অধিবেশন আহ্বান করা কঠিন। দ্রুত এসব পদ পূরণ করে অধিবেশন আহ্বানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫ ২০ নভেম্বর ২০২৬ কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫

বৈঠক শেষে সালাহউদ্দিন আম্মার বলেন, ভর্তি পরীক্ষা ও অডিটের সঙ্গে রাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এগুলো প্রশাসনের অযৌক্তিক যুক্তি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সময়ও রাকসু ছিল। তখন প্রতিকূল পরিস্থিতিতেও নির্বাচন ও ছাত্র সংসদের কার্যক্রম চললে এখন কেন নির্বাচন আয়োজন করা যাবে না?

তিনি বলেন, রাকসুর এক বছরের মেয়াদে দুবার অডিট করার কথা থাকলেও প্রশাসন তা করেনি। এর দায় তার নয়। প্রশাসন দাবিকে গুরুত্ব না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন

শ্রেণিকক্ষকে প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬ শ্রেণিকক্ষকে প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

সংগঠনটির সদস্যসচিব আরিফ আলভি বলেন, ছাত্র সংসদ নির্বাচনকে দ্বিতীয় সংসদ নির্বাচন বলা হয়। এ নির্বাচন না হলে শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন। ছাত্র সংসদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে জবাবদিহির পরিবেশ তৈরি হয়। প্রশাসনের অডিট ও ভর্তি পরীক্ষার কারণে নির্বাচন পেছানোর যুক্তি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, তাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

শিক্ষা নিয়ে আরও পড়ুন