ছবি ভিডিও মতামত
সর্বশেষ
গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার ভ্রমণে নতুন ঝোঁক, বাড়ছে নির্জন অবকাশ ও সুস্থতাকেন্দ্রিক পর্যটন লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন সিমিওনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের ছুটিতে দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা দুই লাখ টাকার দ্বারপ্রান্তে ২২ ক্যারেট স্বর্ণের ভরি
বাংলাদেশ

স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৪: ৫২
স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
সংগৃহীত

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সেনাবাহিনীর অফরোড ফোরহুইল ড্রাইভ যান নিজেই চালিয়ে দেখেন তিনি। পাশাপাশি সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন এবং মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন সরকারপ্রধান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস ৮ মিনিট আগে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস

বিশেষ এ যৌথ মহড়ায় অংশ নিয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

মহড়া পরিদর্শন শেষে বিকেলেই হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন