https://newsbdc.com/politics/mwm0p0c47x
আরও একাধিক নেতার পদত্যাগের খবর গুজব: বিএনপি
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে কয়েকজন গণমাধ্যমকর্মী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের বিষয়ে জানতে চেয়েছেন। তবে এ খবর সম্পূর্ণ গুজব এবং একটি দুষ্ট চক্রের অপপ্রচার।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে
শায়রুল কবির খান জানান, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার রাতে তিনি থাইল্যান্ডে গেছেন। চিকিৎসকের পরামর্শে সেখানে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ওসমান ফারুক ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত অসুস্থতার কারণেই তিনি সংসদ সদস্যের দায়িত্ব ছেড়েছেন। এ বিষয়ে ওসমান ফারুকের সঙ্গে তিনি নিজেও একাধিকবার কথা বলেছেন। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই।
তারেক রহমানের নেতৃত্বে বিচক্ষণতার সঙ্গে দল ও সরকার পরিচালিত হচ্ছে উল্লেখ করে বিএনপির মিডিয়া সেলের এই সদস্য সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।