ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
রাজনীতি

নড়াইলে কৃষকদল নেতা হ/ত্যার ঘটনায় রিজভীর নিন্দা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৫: ৫৩
নড়াইলে কৃষকদল নেতা হ/ত্যার ঘটনায় রিজভীর নিন্দা
সংগৃহীত

নড়াইলে হামলায় কালিয়া পৌর কৃষক দলের সদস্যসচিব মো. শাহিন (৪৩) নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা দেশে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় নড়াইলের কালিয়া পৌর কৃষক দলের সদস্যসচিব মো. শাহিনের ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক ৩৭ মিনিট আগে আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

রিজভী বলেন, এসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করতে না পারলে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিজয় হুমকির মুখে পড়বে। ষড়যন্ত্রকারীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে রুহুল কবীর রিজভী শাহিন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

কৃষক দলের নিন্দা ও প্রতিবাদ

আরও পড়ুন

রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী ২ ঘণ্টা আগে রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী

এদিকে, শাহিন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এক বিবৃতিতে তাঁরা শাহিন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তাঁরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন