ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার
রাজনীতি

আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭: ৪০
আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক
সংগৃহীত

আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, পলাতক শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠীকে আবারও মোকাবিলা করতে হবে এবং তাদের কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী ২ ঘণ্টা আগে রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী

‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগীরা অগ্নিসংযোগ, বোমাবাজি ও নৈরাজ্য চালাচ্ছে—এমন অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডের প্রতিবাদে কর্মসূচির আয়োজন করা হয়।

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আশা করেছিলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে। তবে তাঁর ভাষ্য, একটি পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন গোষ্ঠীকে আবারও মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন

পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৯ ঘণ্টা আগে পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন এবং নির্বাচিত সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিভিন্ন কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছেন।

গোপালগঞ্জে হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, যুদ্ধ চলমান থাকা দেশগুলোতেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলার ঘটনা ঘটে না। তাঁর দাবি, আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অনুযায়ী এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল। গোপালগঞ্জে সন্ত্রাসীরা স্লোগান দিয়ে আগুন হাতে হাসপাতালে হামলা চালিয়েছে, যেখানে নিরীহ মানুষ চিকিৎসাধীন ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ২৩ নভেম্বর ২০২৬ জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ

আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে ইশরাক বলেন, পুরো মাস কর্মসূচির মাধ্যমে তাঁরা রাজপথে অবস্থান করবেন এবং বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবেন।

আরও পড়ুন

গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬ গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয়; এটি বাংলাদেশের জনগণের অর্জন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জনগণের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করেছেন এবং মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন বলে অভিযোগ করেন তিনি।

ইশরাকের ভাষ্য, মুক্তিযুদ্ধের প্রজন্মের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের গায়ে লেপে দেওয়া কলঙ্ক মুছে ফেলা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা রাজপথে ভূমিকা রাখবেন।

আরও পড়ুন

নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬ নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ

তিনি বলেন, আগামী ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসে বিজয় দিবস পালনের পাশাপাশি তাঁরা রাজপথে অবস্থান করবেন। দেশের কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীরা বোমা হামলা, অগ্নিসংযোগ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁদের দমন করে আইনের আওতায় তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন