ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার
বাংলাদেশ

শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭: ২০
শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম
সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছেন।

শনিবার দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস ২ মিনিট আগে সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস

মীর শাহে আলম বলেন, মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। তিনি ফিরলে তাঁর বিচার হবে। কারণ, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছেন।

ইতিহাস প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা সম্ভব নয়, সত্যকেও চিরদিন আড়াল করে রাখা যায় না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এই ঐতিহাসিক সত্য পরিবর্তন করা সম্ভব নয়। এ সময় প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথাও স্মরণ করেন তিনি। তাঁর ভাষ্য, খালেদা জিয়া সারাজীবন আপসহীন ছিলেন।

আরও পড়ুন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ১৯ মিনিট আগে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার উদাহরণ টেনে মীর শাহে আলম বলেন, তারেক রহমান দেশে ফেরার দিন ঢাকায় অসংখ্য মানুষ তাঁকে স্বাগত জানাতে সমবেত হয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছিল। তাঁর দাবি, এই দুই ঘটনা জনগণের ভালোবাসা ও সমর্থনের চিত্র তুলে ধরে।

বিএনপির জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দলটি যুগের পর যুগ মানুষের আস্থা ও সমর্থন ধরে রেখেছে। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন

ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর ২৫ মিনিট আগে ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর

বক্তব্যের একপর্যায়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, তাঁরা বেহেশতের নিশ্চয়তা দিতে না পারলেও উন্নয়নের নিশ্চয়তা দিতে চান। আর জামায়াত বেহেশতের লোভ দেখাতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান ১ ঘণ্টা আগে বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে মীর শাহে আলম আরও বলেন, দলটি বড় বড় কথা বললেও মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত উদ্যোগ নেয়নি। বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব ধর্মীয় কর্মীর জন্য মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন বলে দাবি করেন তিনি।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ১ ঘণ্টা আগে ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার দরিদ্র মানুষকে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন