https://newsbdc.com/politics/mwnf5kur3p
শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই বাহিনীকে সবাই চেনে এবং সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, তাদের ষড়যন্ত্রের কাঠামো নষ্ট করে দিতে হবে। গোপালগঞ্জে কিছু লোক অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় আর ছাড় না দেওয়ার কথা উল্লেখ করে ‘পঞ্চম বাহিনী’র সদস্যদের ধরে আইনের আওতায় আনার আহ্বান জানান রিজভী।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তাঁর ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি। তাঁর অভিযোগ, বাংলাদেশের কিছু তরুণকে দিয়ে জ্বালাও-পোড়াও করানো হচ্ছে। এ সময় তিনি কথিত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।