ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
খেলা

এশিয়ান ফুটবলে বাংলাদেশের সাফল্য, এএফসির দুই পুরস্কার বাফুফের

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯: ০৭
এশিয়ান ফুটবলে বাংলাদেশের সাফল্য, এএফসির দুই পুরস্কার বাফুফের
সংগৃহীত

মহাদেশীয় ফুটবলে বাংলাদেশের জন্য সুখবর। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক অ্যাওয়ার্ডসে এবার দুটি পুরস্কার জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে অবদান এবং দেশের ফুটবলের সামগ্রিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আরও পড়ুন

রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার ১ ঘণ্টা আগে রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরি এবং ‘প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল’-এর সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাফুফে। সংস্থাটির পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম গাউস।

এবার এএফসির এই দুই পুরস্কারের জন্যই মনোনীত হয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত দুই বিভাগেই পুরস্কার জিতে নিয়েছে। এর মধ্যে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কার সদস্যদেশগুলোর ফুটবলের সামগ্রিক উন্নয়ন ও কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। আন্তর্জাতিক ফুটবলে সাফল্য, ঘরোয়া প্রতিযোগিতা, নারী ফুটবল, কোচিং ও রেফারিং কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেয় এএফসি।

আরও পড়ুন

লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন সিমিওনে ৬ ঘণ্টা আগে লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন সিমিওনে

অন্যদিকে তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, প্রতিযোগিতা আয়োজন, কোচিং প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রমের ভিত্তিতে দেওয়া হয় গ্রাসরুটস ফুটবলের পুরস্কার।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ২৩ নভেম্বর ২০২৬ টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

এ নিয়ে টানা দ্বিতীয় বছর এএফসির কাছ থেকে তৃণমূল ফুটবলের উন্নয়নে পুরস্কার পেল বাংলাদেশ। গত বছর এই বিভাগে ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছিল বাফুফে। এবার এক ধাপ এগিয়ে সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে তারা। পাশাপাশি প্রথমবারের মতো রুবি ক্যাটাগরিতে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কারও পেয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে বলেছে, ‘এএফসির দুটি পুরস্কার বাংলাদেশের ফুটবলের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস। এই অর্জন দেশের প্রতিটি পর্যায়ে ফুটবলের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ বাড়ানো এবং একটি টেকসই ফুটবল কাঠামো গড়ে তোলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চলমান প্রচেষ্টাকে আরো উৎসাহিত করবে।’

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন