ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
খেলা

ইনফান্তিনোর বিরুদ্ধে জোটের আভাস, আলোচনায় ফ্রান্স ও জাপান

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১: ০৯
ইনফান্তিনোর বিরুদ্ধে জোটের আভাস, আলোচনায় ফ্রান্স ও জাপান
সংগৃহীত

২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। এ ক্ষেত্রে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রধান ফিলিপ দিয়ালোর সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন জাপানের প্রার্থী কোজো তাশিমা।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে তাশিমা জানান, উয়েফার সমর্থন পাওয়া প্রার্থী দিয়ালোর সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। যৌথ প্রার্থিতা বা সমঝোতার কোনো প্রস্তাব এলে তা খোলা মনে বিবেচনা করতেও প্রস্তুত। তাশিমার ভাষ্য, এখনো দিয়ালোর সঙ্গে সরাসরি কথা না হলেও তাঁর উত্থাপিত বিষয়গুলোর সঙ্গে তাঁরা একমত।

আরও পড়ুন

রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার ১ ঘণ্টা আগে রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার

এর আগে ইনফান্তিনোবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন দিয়ালো। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সাবেক সভাপতি তাশিমার সঙ্গে যোগাযোগের কথাও জানিয়েছিলেন তিনি। প্রার্থিতা ঘোষণার সময় দিয়ালো বলেছিলেন, নির্বাচনে জিততে হলে অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রার্থীদের একত্র করে শক্তিশালী জোট গঠন করতে হবে। এ লক্ষ্যে যোগাযোগও শুরু হয়েছে বলে জানান তিনি।

তবে ইতিবাচক মনোভাব থাকলেও এখনো কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি বা যৌথ প্রার্থিতায় সম্মত হননি। তাশিমা নিজের প্রার্থিতা বজায় রেখেছেন। একই সঙ্গে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী বাছাইয়ে উয়েফার ধীরগতির সমালোচনা করেছেন তিনি।

আরও পড়ুন

লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন সিমিওনে ৬ ঘণ্টা আগে লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন সিমিওনে

তাশিমার মতে, শুরুতে আর্সেন ওয়েঙ্গারের মতো কেউ প্রার্থী না হওয়া এবং ইউরোপীয় কোনো প্রার্থী না থাকায় তিনি নিজেই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন। তাঁর মতে, শুধু ইশতেহারের মিল থাকলেই হবে না; ইনফান্তিনোকে মোকাবিলায় কার্যকর কৌশলও নির্ধারণ করতে হবে।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ২৩ নভেম্বর ২০২৬ টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য থাকা তাশিমা অন্তত পাঁচটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে উয়েফার পূর্ণ সমর্থন পাওয়া দিয়ালো ইউরোপের বাইরেও সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন।

২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফা কংগ্রেসে ২১১টি সদস্য দেশের ভোটে পরবর্তী সভাপতি নির্বাচিত হবেন। দিয়ালো ও তাশিমা একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হন কি না, তা নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Football নিয়ে আরও পড়ুন