ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার
বাংলাদেশ

২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে ৩৩ জন গ্রেপ্তার: ডিএমপি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৫: ৪৮
২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে ৩৩ জন গ্রেপ্তার: ডিএমপি
সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার চেষ্টাকালে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা ওই সংগঠনের নিয়োগ করা ব্যক্তি।

আরও পড়ুন

সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস ২৬ মিনিট আগে সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আখতার হোসেন এ তথ্য জানান।

আরও পড়ুন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ৪৩ মিনিট আগে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

তিনি বলেন, সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টা থেকে মঙ্গলবার পর্যন্ত ককটেল বিস্ফোরণের সময় এবং বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে মোট ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনাতেও গ্রেপ্তারের ঘটনা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না—এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, সবার বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে তাঁদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা ওই সংগঠনের নিয়োগ করা ব্যক্তি। অর্থায়নের মাধ্যমে তাঁদের দিয়ে এসব কাজ করানো হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন