https://newsbdc.com/national/mvt6knyabl
সুষ্ঠু ও ইতিবাচক নির্বাচনি সংস্কৃতি গড়তে চাই: সিইসি
সবার সহযোগিতায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশে উৎসবমুখর ও ইতিবাচক নির্বাচনি পরিবেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ ৩ মিনিট আগে
সিইসি বলেন, পুরো নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে এবং এ উপনির্বাচনকে ছোট করে দেখছে না। জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান গুরুত্ব দিয়ে উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।
১১-দলীয় জোটের উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জোটটির পক্ষ থেকে আসা অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনের জন্য পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ৭ মিনিট আগে
তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব অভিযোগ নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।