ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা শুরু সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক আইডি কার্ড প্রদর্শনের নির্দেশ ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, নজর যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান তথ্যে চার দিন কম থাকবে গ্যাসের চাপ, সরবরাহ বন্ধের খবরকে গুজব বলল পেট্রোবাংলা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি, থাকবে সাধারণ ছুটি এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ইয়ামাল ধূমপান না করলেও নারীদের ফুসফুসে ক্যানসারের ঝুঁকি, দায়ী যেসব কারণ আইন পেশা ছেড়ে অভিনয়ে আসায় আফসোস নেই সিয়াম আহমেদের এক দশক পর আবারও এশিয়া কাপে সাব্বির রহমান, প্রাথমিক দলে ১৮ ক্রিকেটার
বাংলাদেশ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১১: ৩৯
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী
সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে চীনা কমিউনিস্ট পার্টির এই নেতা তাঁদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা শুরু ৩ মিনিট আগে শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা শুরু

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতার কথা তুলে ধরেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকায় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন