https://newsbdc.com/national/mvt72kb9mg
জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি
জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনি পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
আরও পড়ুন
হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ ৪ মিনিট আগে
তিনি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে। এ নীতির ভিত্তিতেই উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকা থেকে পুরো নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ৮ মিনিট আগে
সম্প্রতি নির্বাচন ঘিরে ১১-দলীয় জোটের উত্থাপিত অভিযোগের বিষয়ে সিইসি জানান, জোটটির পক্ষ থেকে আসা অভিযোগগুলোর সমাধান করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ অন্যান্য অভিযোগও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উৎসবমুখর নির্বাচনি সংস্কৃতি গড়ার প্রত্যাশা
নির্বাচনি সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করে সিইসি বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে চায় কমিশন। সব পক্ষের অংশগ্রহণে দেশে উৎসবমুখর নির্বাচনি সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।