ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ভয়াবহ রেল দুর্ঘটনার ছয় দিন পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মার্কিন মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ৫১ আসনে ডেমোক্র্যাটরা, কংগ্রেসেও এগিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের
বাংলাদেশ

বিচারব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রী

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৪: ০২
বিচারব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রী
সংগৃহীত

ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গায় পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে বিচারব্যবস্থার আধুনিকায়ন, মামলাজট কমানো এবং আদালতের কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ই-পারিবারিক আপিল আদালত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ ৪ মিনিট আগে হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ

মামলাজট কমাতে উদ্যোগ

আইনমন্ত্রী বলেন, দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। এ চাপ কমাতে সরকার কাজ করছে।

বিচারকদের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, কোনো কোনো আদালতে বিচারিক কার্যক্রমে সময়ানুবর্তিতা নিয়ে অভিযোগ রয়েছে। কোনো বিচারিক কর্মকর্তা নিয়মিত দায়িত্ব পালনে অবহেলা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিচারব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা

আইনমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিচারব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারে বিচারকদের দক্ষতা বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ৮ মিনিট আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

তিনি আশা প্রকাশ করেন, তরুণ বিচারকেরা প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করে বিচারব্যবস্থার আধুনিকায়নে ভূমিকা রাখবেন।

ই-বেইল বন্ড ও ডিজিটাল হাজিরা

আইনমন্ত্রী জানান, ই-বেইল বন্ড চালুর ফলে জনগণ ইতোমধ্যে এর সুফল পেতে শুরু করেছে। ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ ও হাজিরা নিশ্চিত করার বিষয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী ১৯ মিনিট আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু আসামির ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থায় আসামি কারাগারে অবস্থান করলেও সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁর উপস্থিতি নিশ্চিত করেন এবং আদালত ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নথিভুক্ত করেন।

বিচারপ্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো, মামলাজট কমানো এবং বিচারকদের দায়িত্বশীলতা নিশ্চিত করার মাধ্যমে ন্যায়বিচারকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আইনমন্ত্রী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন