ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ভয়াবহ রেল দুর্ঘটনার ছয় দিন পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মার্কিন মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ৫১ আসনে ডেমোক্র্যাটরা, কংগ্রেসেও এগিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের
বাংলাদেশ

আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৫: ২২
আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
সংগৃহীত

আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার। এতে কারাগার থেকে আসামিদের আদালতে আনা-নেওয়ার চাপ কমার পাশাপাশি বিচারপ্রক্রিয়ায় সময় ও জনবল সাশ্রয় হবে বলে মনে করছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ ৫ মিনিট আগে হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ

আইনমন্ত্রী বলেন, নির্ধারিত তারিখে কারাগার থেকে বিপুলসংখ্যক আসামিকে আদালতে হাজির করতে হয়। এ কাজে যানবাহন ও নিরাপত্তার ব্যবস্থা করতে হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হয়। ডিজিটাল হাজিরা চালু করা গেলে এ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

কিছু ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে ডিজিটাল হাজিরা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদাহরণ তুলে ধরে আইনমন্ত্রী জানান, কিছু ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে আসামি কারাগারে থাকলেও নির্ধারিত দিনে সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁর উপস্থিতি নিশ্চিত করেন এবং আদালত ডিজিটাল পদ্ধতিতে হাজিরা গ্রহণ করেন।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ৯ মিনিট আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মামলাজট কমাতে বিশেষ উদ্যোগ

দেশে বর্তমানে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান আইনমন্ত্রী। তাঁর ভাষ্য, প্রায় ২ হাজার ৩০০ বিচারকের পক্ষে এত বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে মামলার চাপ বেশি।

আরও পড়ুন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী ২০ মিনিট আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী

তিনি বলেন, যেসব জেলায় মামলার চাপ বেশি, সেখানে দ্রুত মামলা নিষ্পত্তিতে দক্ষ ও সক্রিয় বিচারকদের বাছাই করে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে সরকার। শুধু চাকরির আনুষ্ঠানিকতা নয়, বিচারকাজ দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যাঁরা কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাঁদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে।

আদালতের কার্যসময় নিয়েও মন্তব্য

আইনমন্ত্রী আরও বলেন, কোনো কোনো আদালতে তুলনামূলক কম সময় বিচারকাজ পরিচালনার বিষয়ে অভিযোগ পাওয়া যাচ্ছে। নির্ধারিত সময়ে আদালতের কার্যক্রম পরিচালনা ও মামলার নিষ্পত্তিতে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন