ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ভয়াবহ রেল দুর্ঘটনার ছয় দিন পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মার্কিন মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ৫১ আসনে ডেমোক্র্যাটরা, কংগ্রেসেও এগিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের
বাংলাদেশ

পুলিশে আরও জনবল নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৫: ৩৪
পুলিশে আরও জনবল নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে স্বতন্ত্র সাইবার ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম শিক্ষানবিশ সার্জেন্ট ও উপপরিদর্শক (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ ৪ মিনিট আগে হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে পক্ষপাতমুক্ত থেকে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের পেশাদারত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে জনবল বাড়ানোর পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় স্বতন্ত্র ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন