ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
বাংলাদেশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঢাকা-পাবনা ট্রেন সার্ভিসের উদ্বোধন আজ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০: ৫১
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঢাকা-পাবনা ট্রেন সার্ভিসের উদ্বোধন আজ
সংগৃহীত

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। নতুন কোচ দিয়ে চালু হতে যাওয়া এ রেল যোগাযোগের ফলে রাজধানীর সঙ্গে সরাসরি যাতায়াতের সুযোগ পাবেন পাবনাবাসী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ট্রেন সার্ভিসটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত বাণিজ্যিক চলাচল।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

আরও পড়ুন

সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস ২৯ মিনিট আগে সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

আরও পড়ুন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ৪৬ মিনিট আগে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলের পথে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।

এ রেল যোগাযোগ চালু হলে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর ৫২ মিনিট আগে ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘আমরা অনেক আগেই জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম। কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করতে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আনন্দিত।’

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন