ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
খেলা

হোপের বিরল কীর্তি, তিন সেঞ্চুরিতেই অপরাজিত ১০২

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৩: ০০
হোপের বিরল কীর্তি, তিন সেঞ্চুরিতেই অপরাজিত ১০২
সংগৃহীত

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতার পাশাপাশি গড়েছেন এক বিরল কীর্তি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাঁর তিনটি সেঞ্চুরির প্রতিটিই অপরাজিত ১০২ রানের!

ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে গতকাল বুধবার (১৪ অক্টোবর) হায়দরাবাদে ৫০ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন হোপ। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৯টি ছক্কা ও ৪টি চারে।

এটি হোপের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। আশ্চর্যের বিষয়, তিনটি সেঞ্চুরিতেই তিনি অপরাজিত থেকেছেন এবং প্রতিবারই তাঁর সংগ্রহ ছিল ঠিক ১০২ রান। রান ও সেঞ্চুরির এই অদ্ভুত মিলকেই বলা যায় তাঁর ‘১০২-এর হ্যাটট্রিক’।

আরও পড়ুন

পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল ১১ ঘণ্টা আগে পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল

এর আগে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি করেছিলেন হোপ। রাঁচিতে ৪৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংসটি সাজিয়েছিলেন ৯টি ছক্কা ও ৬টি চারে।

ভারতের বিপক্ষে এই দুই সেঞ্চুরিতেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হোপের সেঞ্চুরির দিনে দলও ২০০ রানের বেশি সংগ্রহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা ১৪ ঘণ্টা আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা

তবে হোপের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটি দলকে জেতাতে পারেনি। ২০২৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাসেটেরে ৫৭ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। সেদিন তাঁর ব্যাট থেকে এসেছিল ৮টি চার ও ৬টি ছক্কা। কিন্তু টিম ডেভিডের ৩৭ বলে করা সেঞ্চুরির কাছে ম্লান হয়ে যায় হোপের ইনিংস।

প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭৪ ম্যাচে হোপের রান ২ হাজার ৪। তিনটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১৩টি অর্ধশতক।

সাম্প্রতিক ছয় ইনিংসে হোপের রান যথাক্রমে ১০৪, ১৬২*, ৫২, ১০২*, ৫ ও ১০২*। অর্থাৎ এই ছয় ইনিংসের চারটিতেই সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cricket নিয়ে আরও পড়ুন