https://newsbdc.com/sports-cricket/mv99zau5d1
শাই হোপ ও আলজারি জোসেফকে ছাড়াই ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শাই হোপ ও আলজারি জোসেফকে ছাড়াই ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ। দলের সাম্প্রতিক ফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর পেসার আলজারি জোসেফকে ওয়ার্কলোড ব্যবস্থাপনার কথা বিবেচনায় রেখে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।
বুধবার বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। রোস্টন চেজের নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে নতুন মুখ ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহাম। দলের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন জোমেল ওয়ারিকান।
আরও পড়ুন
পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল ১১ ঘণ্টা আগে
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তাই তাদের জন্য নিজেদের অবস্থান উন্নত করার গুরুত্বপূর্ণ সুযোগ।
দলটির প্রধান কোচ ড্যারেন স্যামি সিরিজ জয়ের প্রত্যাশা জানিয়ে বলেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের শুরুতে র্যাঙ্কিংয়ের প্রথমার্ধে থাকার লক্ষ্য নির্ধারণ করেছিলেন তাঁরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলে সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছানো সম্ভব হবে। বাংলাদেশের কন্ডিশনে খেলা চ্যালেঞ্জিং হলেও দল সে জন্য প্রস্তুত বলেও জানান তিনি।
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা ১৪ ঘণ্টা আগে
ভারতে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী রোববার ঢাকায় পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। বসুন্ধরার মাঠে ২২ অক্টোবর থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।
বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের সামনে এই সিরিজের গুরুত্ব অনেক। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে তিনটি জয় ও একটি ড্র নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে দলটি।
আরও পড়ুন
টেস্টে ৪৫০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক ২২ অক্টোবর ২০২৬
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে বাংলাদেশ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে রয়েছে আরও দুটি টেস্ট। এই ছয় ম্যাচে ভালো ফল করতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়বে বাংলাদেশের।
আসন্ন টেস্ট সিরিজগুলোর প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে দলে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের রাখা হয়েছিল। তবে আবুধাবি টেস্ট ড্র হওয়ায় দলের ফিল্ডিং দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন
স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি ২২ অক্টোবর ২০২৬
এদিকে আবুধাবি টেস্টে সেঞ্চুরির পর টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন দাস। তাঁর বর্তমান অবস্থান ২৯তম। এক ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত রয়েছেন ২১তম এবং মুশফিকুর রহিম ১৮তম স্থানে। ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে উঠে এসেছেন তানজিদ তামিম। বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি করে ৩৮তম স্থানে রয়েছেন পেসার হাসান মাহমুদ।
শক্তিশালী পেস ও স্পিন আক্রমণ নিয়ে আসছে ক্যারিবীয়রা
বাংলাদেশের ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা বিবেচনায় রেখেই সিরিজ জয়ের প্রত্যাশা জানিয়েছেন কোচ ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে রয়েছেন কেমার রোচ, জয়ডেন সিলস ও শামার জোসেফ। তাঁদের সঙ্গে আছেন অলরাউন্ডার কেমো পল ও জাস্টিন গ্রিভস।
আরও পড়ুন
ভারতকে ২৭ গোল দিয়ে বেনিনের অবিশ্বাস্য জয় ২১ অক্টোবর ২০২৬
স্পিন বিভাগে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন জোমেল ওয়ারিকান ও জোশুয়া বিশপ। পাশাপাশি অলরাউন্ডার কাভেম হজ ও অধিনায়ক রোস্টন চেজও স্পিনে ভূমিকা রাখতে পারেন।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জোশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জোশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জয়ডেন সিলস ও কেভিন উইকহাম।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।