ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
শিক্ষা

শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৪: ১৭
শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক
সংগৃহীত

শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ ও যৌথ গবেষণাসহ শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও চীনের হুবেই প্রদেশের শিক্ষা বিভাগের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চীনের উহানে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের কার্যালয়ে এ বৈঠক হয়। এতে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। প্রতিনিধি দলে আরও ছিলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইস্তিয়াক।

আরও পড়ুন

চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের আট দফা দাবি ১৯ ঘণ্টা আগে চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের আট দফা দাবি

অন্যদিকে, হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক ডুয়ান শুহুই চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হুবেইয়ে পড়ছেন ৭৩০ বাংলাদেশি শিক্ষার্থী

বৈঠকে হুবেই প্রদেশের শিক্ষা খাতের অগ্রগতি ও সক্ষমতা তুলে ধরেন ডুয়ান শুহুই। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হুবেইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের ৭৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।

তিনি আরও বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা খাতের পেশাজীবীদের হুবেইয়ে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন। এ ক্ষেত্রে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা ২০ ঘণ্টা আগে এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

যৌথ কর্মপরিকল্পনার প্রস্তাব বাংলাদেশের

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন সিনিয়র সচিব মো. আবদুল খালেক। দুই পক্ষের সহযোগিতা অব্যাহত রাখা এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুবিধার্থে একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দেন তিনি।

এ ছাড়া শিক্ষার্থী বিনিময় কর্মসূচির পরিধি বাড়ানো, শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং হুবেইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর ভর্তির সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, এমপিও বাতিলের চিন্তা সরকারের ৩ নভেম্বর ২০২৬ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, এমপিও বাতিলের চিন্তা সরকারের

ভবিষ্যতে শিক্ষা খাতে আলোচনা ও যৌথ উদ্যোগ এগিয়ে নিতে হুবেইয়ের প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।

বৈঠকে শিক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন বাস্তবসম্মত দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থী বিনিময়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে বলে জানানো হয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন