ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
বিনোদন

জন্মদিনে ‘মান্নাত’-এ থাকছেন না শাহরুখ, ব্যস্ত ‘কিং’-এর শুটিংয়ে

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৪: ০৮
জন্মদিনে ‘মান্নাত’-এ থাকছেন না শাহরুখ, ব্যস্ত ‘কিং’-এর শুটিংয়ে
সংগৃহীত

প্রতি বছর ২ নভেম্বর বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিনে মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় করেন হাজারো ভক্ত। বাড়ির বারান্দায় এসে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেওয়াও দীর্ঘদিনের পরিচিত রীতি। তবে এবার ৬১তম জন্মদিনে সেই দৃশ্য দেখা নাও যেতে পারে। নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজে শাহরুখের লন্ডনে থাকার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির একটি নাচের গানের দৃশ্যধারণ শেষ করেছেন শাহরুখ। এরপর ‘কিং’-এর পরবর্তী কাজের জন্য তাঁর লন্ডনে যাওয়ার কথা। আগামী ২ নভেম্বর জন্মদিনের দিনই সেখানে সিনেমাটির আরেকটি গানের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ফলে ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে দেখার অপেক্ষায় থাকা ভক্তরা এবার হতাশ হতে পারেন।

আরও পড়ুন

৬১ বছরেও পেশিবহুল শরীর, ফিটনেস ধরে রাখেন যেভাবে শাহরুখ ১৮ ঘণ্টা আগে ৬১ বছরেও পেশিবহুল শরীর, ফিটনেস ধরে রাখেন যেভাবে শাহরুখ

সংস্কারকাজের কারণেও দেখা পাননি ভক্তরা

গত দুই বছর ‘মান্নাত’-এর সংস্কারকাজের কারণে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানাতে পারেননি শাহরুখ। সে সময় মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ মন্দিরে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের আয়োজন করেছিলেন তিনি। এবার শুটিংয়ের ব্যস্ততার কারণে জন্মদিনে তাঁর মুম্বাইয়ে না থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে জল্পনা ১৯ ঘণ্টা আগে শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে জল্পনা

ভক্তদের জন্য থাকতে পারে সুখবর

জন্মদিনে শাহরুখকে সামনে থেকে দেখার সুযোগ না মিললেও বছরের শেষ দিকে ভক্তদের জন্য সুখবর আসতে পারে। ‘কিং’ সিনেমার মুক্তিকে সামনে রেখে মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের বড় আয়োজন করতে পারেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে। অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন ও অনিল কাপুরসহ আরও অনেকে।

আরও পড়ুন

সিনেমার টিকিটের টাকা ছিল না, ছেলেকে যেভাবে আনন্দ দিয়েছিলেন শাহরুখের বাবা ২ নভেম্বর ২০২৬ সিনেমার টিকিটের টাকা ছিল না, ছেলেকে যেভাবে আনন্দ দিয়েছিলেন শাহরুখের বাবা

প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। জন্মদিনে ‘মান্নাত’-এ শাহরুখের দেখা না মিললেও নতুন সিনেমা ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকবে।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন