ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
বিনোদন

৩৯ বছর পর ‘মিস্টার ইন্ডিয়া’র সেই পোশাকে অনিল কাপুর

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৯: ৩০
৩৯ বছর পর ‘মিস্টার ইন্ডিয়া’র সেই পোশাকে অনিল কাপুর
সংগৃহীত

১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার পরিচিত পোশাকে আবারও হাজির হয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। প্রায় ৩৯ বছর পর সেই শার্ট, প্যান্ট ও জ্যাকেট পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন তিনি। অভিনেতার এই উপস্থিতি ফিরিয়ে এনেছে জনপ্রিয় সিনেমাটির স্মৃতি।

‘ইন্ডিয়া কে টপ ১%: দ্য অনিল কাপুর শো’ অনুষ্ঠানে পুরোনো পোশাকে হাজির হয়ে অনিল জানান, এত বছর পরও পোশাকগুলো তাঁর গায়ে ঠিকঠাক বসেছে। বিষয়টি নিয়ে মজা করে তিনি বলেন, ‘শার্ট এখনো আমার গায়ে ঠিক হয়, প্যান্টও ঠিক হয়, জ্যাকেটও ঠিক হয়। ৩৯ বছর পরও সবকিছু ঠিকঠাক!’

আরও পড়ুন

৬১ বছরেও পেশিবহুল শরীর, ফিটনেস ধরে রাখেন যেভাবে শাহরুখ ২১ ঘণ্টা আগে ৬১ বছরেও পেশিবহুল শরীর, ফিটনেস ধরে রাখেন যেভাবে শাহরুখ

অনিল জানান, অনুষ্ঠানের আয়োজকেরা ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার মূল পোশাকটি ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন তিনি তাঁদের জানান, পোশাকটি এত বছর ধরে নিজের কাছে যত্ন করে সংরক্ষণ করেছেন।

চোর বাজার থেকে কেনা জ্যাকেট

‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমায় অনিল কাপুরের পরিচিত লুকের অন্যতম আকর্ষণ ছিল তাঁর জ্যাকেট। দীর্ঘদিন ধরে সংরক্ষিত সেই জ্যাকেট কেনার গল্পও অনুষ্ঠানে তুলে ধরেন অভিনেতা।

তিনি জানান, মুম্বাইয়ের চোর বাজার থেকে জ্যাকেটটি কিনেছিলেন। পোশাকের পাশাপাশি চুলের সাজেও পুরোনো দিনের ছাপ ধরে রেখেছেন অনিল। তাঁর ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে যেমন লম্বা চুল ছিল, এখনো সেভাবেই চুল বড় করেছেন তিনি। ফলে পোশাকের সঙ্গে চুলের সাজও মানিয়ে গেছে।

আরও পড়ুন

শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে জল্পনা ২১ ঘণ্টা আগে শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে জল্পনা

‘সবাই হতে পারেন মিস্টার ইন্ডিয়া’

অনুষ্ঠানটির বিশেষ পর্বে দেশের ও সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা মানুষদের তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে অনিল বলেন, ‘এই সিনেমা থেকে কী শেখার আছে? সবাই মিস্টার ইন্ডিয়া হতে পারেন।’

অভিনেতার মতে, যাঁরা পুরস্কার বা স্বীকৃতির প্রত্যাশা না করে দেশের সেবা করেন, তাঁরাও একেকজন ‘মিস্টার ইন্ডিয়া’। দায়িত্ববোধ থেকেই তাঁরা মানুষের জন্য কাজ করে যান।

আরও পড়ুন

সিনেমার টিকিটের টাকা ছিল না, ছেলেকে যেভাবে আনন্দ দিয়েছিলেন শাহরুখের বাবা ২ নভেম্বর ২০২৬ সিনেমার টিকিটের টাকা ছিল না, ছেলেকে যেভাবে আনন্দ দিয়েছিলেন শাহরুখের বাবা

শেখর কাপুর পরিচালিত ‘মিস্টার ইন্ডিয়া’ মুক্তি পায় ১৯৮৭ সালে। সিনেমাটিতে অনিল কাপুরের পাশাপাশি অভিনয় করেন শ্রীদেবী ও অমরীশ পুরী। বিশেষ যন্ত্রের সাহায্যে অদৃশ্য হওয়ার ক্ষমতা পাওয়া অরুণ ভার্মাকে ঘিরে আবর্তিত হয় ছবির গল্প।

গান, সংলাপ ও স্মরণীয় চরিত্রের কারণে হিন্দি সিনেমার পরিচিত কাজগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে ‘মিস্টার ইন্ডিয়া’। ছবিতে অমরীশ পুরীর অভিনীত মোগাম্বো চরিত্রের ‘মোগাম্বো খুশ হুয়া’ সংলাপটিও দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন