ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
আন্তর্জাতিক

শক্তিশালী টাইফুন ‘চাম্পি’র প্রভাবে তাইওয়ানে সতর্কতা, বাতিল বহু ফ্লাইট

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৪: ৩৮
শক্তিশালী টাইফুন ‘চাম্পি’র প্রভাবে তাইওয়ানে সতর্কতা, বাতিল বহু ফ্লাইট
সংগৃহীত

শক্তিশালী টাইফুন ‘চাম্পি’ এগিয়ে আসায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থলভাগে সতর্কতা জারি করেছে তাইওয়ান। এর ফলে ওই অঞ্চলে ২০০টিরও বেশি ফ্লাইট এরইমধ্যে বাতিল করতে হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার একটি বড় সামরিক মহড়ার পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ)-এর তথ্য অনুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া এবং এ বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট অন্যতম শক্তিশালী ঝড় 'চাম্পি' বৃহস্পতিবার কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে এর কেন্দ্রের কাছাকাছি তখনও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি। খবর রয়টার্সের।

আরও পড়ুন

‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১১ ঘণ্টা আগে ‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি

সিডব্লিউএ জানিয়েছে, ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার (৩২০ মাইল) দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছিল। ঝড়ের গতিপথ অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করবে, এরপর উত্তর দিকে ঘুরে চীনের উপকূলের অভিমুখে যাবে এবং শেষ পর্যন্ত দক্ষিণ জাপানের দিকে এগিয়ে যাবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এর ব্যাসার্ধ কিছুটা বেড়ে ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) হয়েছে, যা তাইওয়ানের অধিকাংশ এলাকাকে অন্তর্ভুক্ত করার মতো যথেষ্ট বড়। আর আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, এর প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে।

আরও পড়ুন

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১২ ঘণ্টা আগে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক

উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে, যেখানে ৬ মিটারেরও (২০ ফুট) বেশি উঁচু ঢেউয়ের আশঙ্কা জানানো হয়েছে। অন্যদিকে, তাইপে’র নিকটবর্তী পাহাড়ি এলাকাসহ উত্তরের পার্বত্য অঞ্চলে প্রায় এক মিটার (৩ ফুট) বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনসাধারণকে এখনই ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত হতে এবং পাহাড় বা উপকূলীয় এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বাতিল ৯০০-র বেশি ফ্লাইট ১৪ ঘণ্টা আগে চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বাতিল ৯০০-র বেশি ফ্লাইট

ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আরেকটু বেশি প্রস্তুতি মানেই কম ঝুঁকি’।

টাইফুনটি জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের অন্তর্গত, জনবসতিপূর্ণ দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে পশ্চিমে অবস্থিত দ্বীপ ইয়োনাগুনি-র ওপর দিয়েও অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

রোগীদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের ১৫ ঘণ্টা আগে রোগীদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

জাপানের অন্যতম প্রধান বিমান সংস্থা জাপান এয়ারলাইন্স, এএনএ এবং স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে, যার অধিকাংশই অভ্যন্তরীণ রুটের।

ধেয়ে আসা ঝড়টি তাইওয়ানের কাছাকাছি জাপানি দ্বীপপুঞ্জের আশেপাশে চলমান ‘কিন সোর্ড’ নামক বড় ধরনের সামরিক মহড়াকেও ব্যাহত করছে।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন