ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
আন্তর্জাতিক

ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে দিল্লিতে কয়েক হাজার পুলিশ মোতায়েন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১৭: ১৫
ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে দিল্লিতে কয়েক হাজার পুলিশ মোতায়েন
সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির পতাকা উত্তোলনের কর্মসূচি ঘিরে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) পার্কটিতে পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।

গত ১২ অক্টোবর ককরোচ পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস দিল্লির যন্তরমন্তরে পতাকা নিয়ে গেলে তাঁদের গ্রেপ্তার করে পুলিশি রিমান্ডে নেওয়া হয়। ওই গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচি ঠেকাতেই নতুন করে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১৩ ঘণ্টা আগে ‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, দিল্লি পুলিশ ‘প্রশাসনিক’ কারণ দেখিয়ে শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ সময় কাউকে পার্কে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১৪ ঘণ্টা আগে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক

এরই মধ্যে অভিজিৎ দীপের দিল্লির বাসায় গিয়ে পুলিশ তাঁকে জানায়, তিনি সেখানে কোনো জনসমাগম করতে পারবেন না। এ সময় অভিজিৎ প্রশ্ন করেন, জাতীয় পতাকা উত্তোলন করা কোনো অপরাধ কি না। জবাবে এক পুলিশ কর্মকর্তা জানান, পতাকা উত্তোলন অবৈধ নয়, তবে এ জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনো আন্দোলন করা হলে তা অবৈধ হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি।

এর আগে গত ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেন ভারতের তরুণেরা। তবে ট্রেন, মেট্রোরেলসহ অন্যান্য যানবাহন বন্ধ এবং দিল্লিতে অঘোষিত লকডাউন আরোপের কারণে সেদিন তাঁদের যন্তরমন্তরে যেতে দেওয়া হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন