https://newsbdc.com/international/mvbwwjm1jq
হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাংকারে আগুন
হরমুজ প্রণালি অতিক্রমের সময় সামুদ্রিক মাইনে আঘাত লেগে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
শনিবার (১৭ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন
‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১৩ ঘণ্টা আগে
আইআরজিসির নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি অনুমোদনহীন পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজটি সামুদ্রিক মাইনের আঘাতে বিস্ফোরণের শিকার হয় এবং আগুন ধরে যায়।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, জাহাজটি তাদের ট্র্যাকিং, অবস্থান শনাক্তকরণ ও রাডার ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভর করে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল বলেও দাবি করেছে ইরানি বাহিনী।
আরও পড়ুন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১৪ ঘণ্টা আগে
আইআরজিসির নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। ইরানের নির্ধারিত নিয়ম অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে জাহাজটির নাম, পতাকাবাহী দেশ, নাবিকদের অবস্থা এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।