https://newsbdc.com/international/mvbx6i9qim
ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে: স্পেনের প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোর ১০০ বিলিয়ন ইউরোর বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাঁর দাবি, এ যুদ্ধের অর্থনৈতিক বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিওবার্তায় সানচেজ লেখেন, ‘যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমরা ঠিকই বলেছিলাম—যুদ্ধ চাই না। আমরা জানতাম, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হবে।’
আরও পড়ুন
‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১৩ ঘণ্টা আগে
শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, যুদ্ধের বিরোধিতাকারীরা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দিক থেকে যেমন সঠিক ছিলেন, তেমনি যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক পরিণতি নিয়েও তাঁদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। এসব পরিণতির মুখোমুখি হচ্ছেন ইউরোপের সাধারণ নাগরিকেরা।
তিনি বলেন, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই যুদ্ধের মূল্য দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, এর প্রভাব ইতিমধ্যে অনুভূত হচ্ছে।
আরও পড়ুন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১৪ ঘণ্টা আগে
সানচেজ জানান, ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা এবং গাড়ি ব্যবহারকারী নাগরিকদের সুরক্ষায় স্পেনের পার্লামেন্ট ১২ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে।
তিনি আরও বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত দ্রুত সম্ভব এই বিপর্যয়ের অবসান ঘটানো।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।