https://newsbdc.com/international/mvc2nxch1s
জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার মাত্র দুই দিন আগে সেগুলো স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে জারি করা এক জরুরি নির্বাহী আদেশে তিনি দাবি করেন, নিষেধাজ্ঞাগুলো স্থগিত রাখা যুক্তরাষ্ট্রের ‘জাতীয় স্বার্থের’ অনুকূলে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ট্রাম্পের এ সিদ্ধান্ত সামনে এল।
আরও পড়ুন
‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১১ ঘণ্টা আগে
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেসে পাস হওয়া এবং ট্রাম্পের স্বাক্ষর করা আইনে রাশিয়ার প্রধান তেল ও গ্যাস ক্রেতা দেশগুলোর—বিশেষ করে চীন ও ভারতের—ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছিল। এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান এবং রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন তেলবাহী জাহাজের বহরের ওপর নতুন বিধিনিষেধ আরোপের বিধান ছিল।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সাম্প্রতিক আদেশের ফলে ওই আইনের বড় একটি অংশের প্রয়োগ স্থগিত হয়ে পড়ে।
আরও পড়ুন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১২ ঘণ্টা আগে
এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন আইনপ্রণেতারা। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ডন বায়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে অভিযোগ করেন, ট্রাম্পের এ পদক্ষেপ ইউক্রেনের অংশীদারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল এবং রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে পাস করা আইনের উদ্দেশ্যের পরিপন্থী।
প্রতিবেদনে ট্রাম্পের সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের জ্বালানিবাজারের চাপের বিষয়টিও উঠে এসেছে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করেন ট্রাম্প। এর সমালোচনা করে জেলেনস্কি অভিযোগ করেন, এ ধরনের পদক্ষেপ কার্যত রাশিয়ার যুদ্ধ তহবিলে অর্থ জোগানোর সুযোগ তৈরি করছে।
আরও পড়ুন
চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বাতিল ৯০০-র বেশি ফ্লাইট ১৪ ঘণ্টা আগে
পরিস্থিতি আরও জটিল হয় যখন ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবার ড্রোন হামলা শুরু করে। ট্রাম্প এসব হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। এর জবাবে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘প্রকৃত নেতাদের মাঝে ফিরতে পেরে ভালো লাগছে।’
এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের গতি কমিয়ে দেওয়া এবং ড্রোন হামলায় সহায়তা-সংক্রান্ত গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে।
আরও পড়ুন
রোগীদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের ১৫ ঘণ্টা আগে
ট্রাম্প সামরিক সহায়তা কমানোর অভিযোগ অস্বীকার করেছেন। তবে শুক্রবার জেলেনস্কি জানান, স্টারলিংকের গতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত রাখার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, ইউক্রেনকে সহায়তা এবং আন্তর্জাতিক জ্বালানিবাজারে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।