https://newsbdc.com/international/mvc8z7ky7y
ভারতের তরুণদের আন্দোলনের প্রশংসায় সালমান রুশদি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদি। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেছেন, ‘ককরোচদের উদ্যাপন করো।’
ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে রুশদি বলেন, ‘ভারত এখন ফুটছে।’ দেশটির তরুণ প্রজন্মের প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ সময়ের মধ্যে ভারতের তরুণরা তাঁদের সামনে সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্তগুলোর একটি নিয়ে এসেছে।
আরও পড়ুন
‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে এশিয়ান আমেরিকান রাইটার্স ওয়ার্কশপের জন্য আয়োজিত এক তহবিল সংগ্রহের নৈশভোজে এসব কথা বলেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক। লেখক ও সাংবাদিক অমিতাভ কুমার তাঁর সাবস্ট্যাক লেখায় রুশদির বক্তব্য উদ্ধৃত করেন।
দিল্লি ও ভারতের বিভিন্ন এলাকায় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে পরিচিত একটি আন্দোলন গড়ে উঠেছে। নির্বাচনসংক্রান্ত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সংগঠনটি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে। এর আগে জুলাইয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেও তরুণদের নেতৃত্বে সংগঠনটি প্রতিবাদ জানিয়েছিল।
আরও পড়ুন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১৮ ঘণ্টা আগে
বুকার পুরস্কারজয়ী রুশদি এর আগেও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটিতে বাক্স্বাধীনতার ওপর চাপ এবং হিন্দু জাতীয়তাবাদের বিস্তার নিয়ে তিনি কথা বলেছেন।
আরও পড়ুন
চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বাতিল ৯০০-র বেশি ফ্লাইট ২০ ঘণ্টা আগে
বোম্বেতে বেড়ে ওঠার স্মৃতিচারণ করে রুশদি বলেন, তাঁর শৈশবে ধর্মীয় পরিচয় নির্বিশেষে মানুষ বিভিন্ন উৎসবে অংশ নিতেন। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান কিংবা পার্সি—ধর্মীয় পরিচয় তখন উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াত না। তবে তাঁর মতে, ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির সেই অনুভূতি আগের মতো নেই।
অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার নিজেকে ‘ককরোচদের মা’ বলে অভিহিত করেন। প্রতিকূলতার মধ্যেও টিকে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করা ভারতীয়দের ‘ককরোচ’ হিসেবে উল্লেখ করে তাঁদের নিয়ে গর্ব প্রকাশ করেন তিনি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।