https://newsbdc.com/international/mvgkdxaj7c
বিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, নজরদারিতে চীনা নৌবাহিনী
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে চীন। জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করতে নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। একই সময়ে দক্ষিণ চীন সাগরের উত্তরাঞ্চলে চীনা একটি জাহাজের সঙ্গে অচলাবস্থার কথা জানিয়েছে তাইওয়ান।
মঙ্গলবার (২০ অক্টোবর) চীনের সামরিক বাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড জানায়, ওই দিন ভোরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস চার্লসটন চীনা সরকারের অনুমতি ছাড়াই স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সাবিনা শোলসংলগ্ন জলসীমায় প্রবেশ করে। বেইজিং এ ঘটনাকে ‘অবৈধ অনুপ্রবেশ’ বলে উল্লেখ করেছে।
আরও পড়ুন
‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের অভিযোগ
চীনা সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজের এই পদক্ষেপ চীনের সার্বভৌম অধিকার ও স্বার্থ ক্ষুণ্ন করেছে, সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। যুদ্ধজাহাজটির গতিবিধি অনুসরণ ও পর্যবেক্ষণের জন্য নৌবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
আরও পড়ুন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১৩ ঘণ্টা আগে
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দক্ষিণ চীন সাগরে এ ধরনের অভিযানকে ওয়াশিংটন সাধারণত ‘ফ্রিডম অব নেভিগেশন অপারেশনস’ বা নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার অভিযান হিসেবে বর্ণনা করে।
আরও পড়ুন
চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বাতিল ৯০০-র বেশি ফ্লাইট ১৫ ঘণ্টা আগে
দক্ষিণ চীন সাগরে একাধিক দেশের দাবি
দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অংশের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। তবে ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামেরও এ অঞ্চলের বিভিন্ন অংশে মালিকানার দাবি রয়েছে।
বিশেষ করে চীন ও ফিলিপাইনের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে বিভিন্ন দেশের দাবির কারণে সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।