ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম আবার ১১০ ডলার

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০: ৫৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম আবার ১১০ ডলার
সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছেছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কায় গত কয়েক দিন ধরে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৯৯ ডলারে পৌঁছায়।

আরও পড়ুন

‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১১ ঘণ্টা আগে ‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি

এর আগে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৭০ ডলারে উঠেছিল, যা গত মে মাসের পর সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে ব্রেন্টের দাম ১১০ দশমিক ০৭ ডলারে পৌঁছায়। ওই দিন ডব্লিউটিআইয়ের দামও একপর্যায়ে প্রায় ১০৪ ডলারে ওঠে।

আরও পড়ুন

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১২ ঘণ্টা আগে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক

তেলের বাজারে নতুন করে চাপ তৈরির অন্যতম কারণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি বাজারবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি ট্যাংকারে হামলা হয়েছে। এসব ঘটনার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে নতুন করে হামলার খবরও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বিমানবন্দর ও সামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল।

আরও পড়ুন

চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বাতিল ৯০০-র বেশি ফ্লাইট ১৪ ঘণ্টা আগে চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বাতিল ৯০০-র বেশি ফ্লাইট

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা অব্যাহত থাকলে এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ আরও ব্যাহত হতে পারে। এতে অপরিশোধিত জ্বালানি তেলের দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ বজায় থাকার আশঙ্কা রয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন