https://newsbdc.com/international/mvj252bsb1
সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪
সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি বিমানবন্দর ও তেল স্থাপনায় পৃথক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২১ অক্টোবর) হামলাগুলোর ঘটনা ঘটে বলে সৌদি কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শায়বা তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। ড্রোনটি প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হন এবং আরও দুইজন আহত হন।
আরও পড়ুন
‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১১ ঘণ্টা আগে
বৃহস্পতিবার ভোরে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তিদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। তেলক্ষেত্রের বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তেল উৎপাদন বা স্থাপনাটির কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক।
আরও পড়ুন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১২ ঘণ্টা আগে
অন্যদিকে, বুধবার দাম্মামের বাদশা ফাহদ বিমানবন্দরে হামলায় আরও দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানানো হয়।
এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোট। বৃহস্পতিবার ভোরে জোটটি জানায়, পূর্বাঞ্চলের আকাশে চারটি ড্রোন গুলি করে নামানো হয়েছে। এর আগে বুধবার সৌদি আরবের দিকে ছোড়া সাতটি ড্রোন প্রতিহত করার কথাও জানিয়েছিল জোটটি।
আরও পড়ুন
চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বাতিল ৯০০-র বেশি ফ্লাইট ১৪ ঘণ্টা আগে
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরে পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন প্রতিহত করার কথাও জানান তিনি।
বুধবার সন্ধ্যায় জোটটি আরও জানায়, হুথিদের ছোড়া দুটি ড্রোন সৌদি আরবের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে যাচ্ছিল। জোটের দাবি, ড্রোন দুটি প্রতিহত করা হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।