https://newsbdc.com/national/mwegn6w64e
বিদ্যুৎ খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা। বিদ্যুতের ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে দিয়ে থাকে।
আরও পড়ুন
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান ৫২ মিনিট আগে
জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার ভর্তুকি দিয়ে বিক্রি করছে বলেও জানান মন্ত্রী। আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করায় চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম আরও কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী দেশে ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করা হবে।
এদিকে বাজার নিয়ন্ত্রণ ও গ্যাসের সংকট কমাতে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়া থেকে এলপিজি আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে দেশ দুটির সঙ্গে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। আমদানি করা এলপিজি মাতারবাড়ীতে খালাস করা হবে।
আরও পড়ুন
ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ১ ঘণ্টা আগে
সরকারিভাবে এলপিজির সরবরাহ বাড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন স্টোরেজ ও বটলিং প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়ী, মোংলা ও টাঙ্গাইলের এলেঙ্গায় এ ধরনের অবকাঠামো নির্মাণের কার্যক্রম চলছে। মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এলপিজি স্টোরেজ ও বটলিং প্লান্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন
পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
সংসদে মন্ত্রী আরও জানান, দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি পুনর্গ্যাসীকরণের মাধ্যমে সরবরাহ করা হয়। আমদানি ব্যয় ও গ্রাহক পর্যায়ে বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে দিয়ে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে এলএনজি খাতে ভর্তুকির পরিমাণ ছিল ১৪ হাজার ৬০০ কোটি টাকা।
দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটকে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি এবং বৈশ্বিক জ্বালানিসংকটের পুঞ্জীভূত ফল হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তাঁর মতে, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে অস্পষ্টতা, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল প্রকল্প বাতিল এবং সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) যথাসময়ে চালু না হওয়ায় জ্বালানি সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
আরও পড়ুন
গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস ২ ঘণ্টা আগে
এ ছাড়া মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক কেব্ল ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে বলে জানান তিনি।
প্রিপেইড মিটারের চার্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনুমোদিত লোডের বিপরীতে ডিমান্ড চার্জ ও ভ্যাট শুধু প্রিপেইড মিটারের জন্য নির্ধারিত নয়; পোস্টপেইড মিটারেও একই চার্জ প্রযোজ্য। তবে গ্রাহক নিজ উদ্যোগে খোলাবাজার থেকে প্রিপেইড মিটার কিনে স্থাপন করলে মাসিক মিটার ভাড়া এড়াতে পারবেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।