https://newsbdc.com/national/mwep9b192e
দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাসেবা সবার কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। সাংঘর্ষিক চিন্তাভাবনা বাদ দিয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান ৪৮ মিনিট আগে
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পেশাজীবীদের মানুষের প্রত্যাশিত পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় চিকিৎসকদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
এমন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, যেখানে চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না এবং প্রতিটি পরিবারে হাসি ফুটবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।