https://newsbdc.com/national/mwk7dm6m7t
বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা, বাতাস ‘বিপজ্জনক’
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ৩৫৪। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।
আরও পড়ুন
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ১৭ মিনিট আগে
তালিকায় ২৪৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। পাকিস্তানের লাহোর ২৪৪ স্কোর নিয়ে তৃতীয় এবং করাচি ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। পঞ্চম স্থানে থাকা ভারতের মুম্বাইয়ের স্কোর ১৭২।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
আরও পড়ুন
১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান ৮ ঘণ্টা আগে
এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত বাতাসের মান খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে পড়ে।
বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহারের পরামর্শ রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।